Wednesday, February 11, 2015

The Theory of Everything (2014)

IMDB Rating: 7.8, Rotten Tomatoes: 80%
Cast: Eddie Redmayne, Felicity Jones, Emily Watson, Charlie Cox
দুনিয়ার সবচেয়ে রহস্যময় ব্যাপারগুলোর একটা হচ্ছে “সময়”।

সময় কিভাবে এলো, কেন এলো, প্রথম কে সময়কে নির্ধারণ করে দেন, সময়কে এমনভাবে ভাগ কেন করা হল, একদম শুরুতে সময় বলে আসলে কি কিছু ছিল... এমন আরও হাজারও প্রশ্ন হয়ত এতদিন আপনি ভাবেননি। কিন্তু এখন ভাবতে শুরু করেছেন...

আপনি- আমি তো সাধারণ মানুষ। “সময়”কে নিয়ে দুনিয়ার তাবত সুপার ব্রিলিয়ান্টরাও গবেষণা করেছেন, করছেন, ভবিষ্যতেও করবেন।

এরকম এক সুপার ব্রিলিয়ান্টের জীবনের গল্প উঠে এসেছে এই মুভিতে।

দুরারোগ্য রোগের কষাঘাতে জর্জরিত না হয়ে উল্টো নিজের কাজের মাধ্যমে এই মানুষটা বুঝিয়ে দিয়েছেন- ইচ্ছে থাকলে সবকিছু করা সম্ভব। কোন বাঁধা তখন রুখতে পারে না।

তিনি স্টিফেন হকিং।

যাকে কিনা বলা হয় আইনস্টাইনের পর সবচেয়ে ব্রিলিয়ান্ট মানুষ।

এক দিকে প্রতিবন্ধীত্ব, অপর দিকে ভালবাসার টানাপড়েন- এডি রেডমেন ও ফেলিসিটি জোন্সের অসামান্য অভিনয়ে নিপুণভাবে ফুটে উঠেছে।

দেখতে পারেন।
মনে হয় ভালই লাগবে।

পার্সোনাল রেটিং- ৭.৯

Saturday, February 7, 2015

Birdman (2014)

IMDB Rating: 8.2, Rotten Tomatoes: 92%
Cast: Michael Keaton, Emma Stone, Edward Norton, Naomi Watts

অভিনয়।

একটা শব্দ, একটা ভাষা, একটা শিল্প, একটা প্রকাশভঙ্গী। কে কিভাবে দেখবেন সেটা একান্তই নিজস্ব।

তবে বলতে পারেন অভিনয়ের মধ্য দিয়ে আমাদের জীবনের এক নাটকীয় বহিঃপ্রকাশ দেখা যায়। যা আদতে আমাদেরকেই বিনোদিত করে। আর অভিনয়শিল্পীরা হন প্রশংসিত।

তবে প্রশংসার মাঝেও থাকে কালের গর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কা। যে কারণে অভিনয়শিল্পী কাজের মধ্য দিয়ে সামর্থ্যের প্রমাণ দেন, নিজেকেই নিজে ছাড়িয়ে যাবার চেষ্টা করেন।

এই গল্পটাও এরকম। সুবিখ্যাত কিন্তু প্রাক্তন এক সুপারহিরো থিয়েটারে নিজের কাজের মধ্য দিয়ে এটাই প্রমাণ করে দেন যে তিনি এখনও ফুরিয়ে যান নি।

এক শটে শেষ হওয়া ২ ঘণ্টার এই মুভিতে এডওয়ার্ড নরটন, মাইকেল কিটনের অসাধারণ অভিনয়ের পাশাপাশি দেখতে পাবেন এমা স্টোন ও নাওমি ওয়াটসের সেই লেভেলের সাপোর্ট।

আশা করি ভাল লাগবে।


পার্সোনাল রেটিং- ৮.৩   

Thursday, February 5, 2015

Nightcrawler (2014)

IMDB Rating: 8, Rotten Tomatoes: 95%
Cast: Jake Gyllenhaal, Rene Russo, Bill Paxton

রানা প্লাজা ধ্বসের কথা মনে আছে? ওই সময়টায় এক বিখ্যাত টিভি সাংবাদিকের একটা প্রশ্ন দেশ তোলপাড় করে দিয়েছিল। দ্য কোয়েশ্চেন ওয়াজ-

“আপনার অনুভূতি কি?”

জীবন- মৃত্যুর সন্ধিক্ষণে আটকে থাকা মানুষগুলোর দিকে এরকম একটা প্রশ্ন ছুড়ে দেয়া নিয়ে জল কম ঘোলা করা হয় নি। আপনার মনে এখন “প্রশ্ন” জাগতে পারে, এই মুভির সাথে এই ঘটনার সম্পর্ক কি...

আসলে এই মুভিটাও ওই টিভি সাংবাদিকের মতই এক পাবলিককে নিয়ে।

কোন কিছুতেই ভদ্রলোকের নিজের কোন অনুভূতি নেই। যা হচ্ছে হোক, যত খারাপই হোক- নো ম্যাটার- ভিডিও করতে হবে পুরোটা। পরবর্তীতে সেই ভিডিও মোটা অঙ্কে কোন এক টিভি চ্যানেলের কাছে বিক্রি করতে হবে। কি হচ্ছে না হচ্ছে কোন ব্যাপার না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিওটা কতটুকু এক্সক্লুসিভ এবং কি পরিমাণ দাম পাওয়া যাবে- সেটা।

না দেখলে আসলে মিস করবেন।
আশা করি ভাল লাগবে।

আর জেক গিলেনহালের অসাধারণ অভিনয় তো আছেই।


পার্সোনাল রেটিং- ৮.৫     

Saturday, January 31, 2015

Taken 3 (2014)

IMDB Rating: 6.2, Rotten Tomatoes: 10%
Cast: Liam Neeson, Maggie Grace, Famke Janssen

প্রথমেই মনে হতে পারে- কিডন্যাপ, খুনের জন্য দুনিয়ার আর কাউকে পাওয়া যায় না? ব্রায়ান মিলসের ফ্যামিলির সাথেই এমন হতে হবে?

জি... গল্পটা এরকমই। স্পেশাল ফোর্সে কাজ করার সুবাদে ভদ্রলোকের শত্রুর অভাব নেই। তাদের হাত থেকে নিয়মিতই ফ্যামিলিকে রক্ষা করছেন তিনি। যা আমরা দেখেছি আগের ২ পার্টে।

এবারের গল্পটা কিঞ্চিৎ ভিন্ন।

বিনা দোষে কাউকে যদি স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী হতে হয়, তবে পালানো ছাড়া তার আর কি করার থাকে, বলুন তো?

একটাই কাজ- আসলে যে দায়ী, তাকে খুজে বের করতে হবে এবং শাস্তি দিতে হবে।

ধুন্ধুমার অ্যাকশন... পুরোই মার মার কাট কাট অবস্থা...

দেখতে দেখতে কিভাবে যেন ভদ্রলোকের মেয়ের প্রেমে পড়ে গেলাম...
ঠিক পরেই আবার ভাবলাম উহু, কোন দরকার নেই...

এনিওয়ে, দেখতে পারেন মুভিটা। খারাপ লাগবে না আশা করি...

পার্সোনাল রেটিং- ৬.৫  

   

  

Friday, January 30, 2015

The Book of Life (2014)

IMDB Rating: 7.4, Rotten Tomatoes: 82%
Voices: Ice Cube, Zoe Saldana, Diego Luna, Channing Tatum

জীবনটা যদি একটা বই হয়, কেমন হবে বলুন তো?
কত শত চ্যাপ্টার যে হবে, কত কাহিনী যে লেখা থাকবে তার কোন ইয়ত্তা নেই, তাই না?

লাই বাহুল্য, বুঝতেই পারছেন যে সবচেয়ে বেশি স্পেশাল হবে ভালবাসার চ্যাপ্টারটা। আর যদি ভালবাসা একাধিক হয়, তবে তো কথাই নেই...

গল্পটা মূলত এই ভালবাসাকে ঘিরেই। প্রথমে ব্যক্তিগত পর্যায়ে থাকলেও, পরবর্তীতে দেশপ্রেম পর্যায়ে উন্নীত হয়ে ওঠে।

ত্রিভুজ প্রেমের গল্পও বলতে পারেন একে। ছোটবেলার ২ বন্ধুর একই মেয়ের প্রেমে পড়া এবং তারপর থেকে মেয়েটার মন জয় করার একের পর এক চেষ্টা... একজন সঙ্গীতপ্রিয় ও নির্ঝঞ্ঝাট থাকতে পছন্দ করে। আরেকজন সদাসর্বদা নিজের বীরত্ব জাহির করতে ব্যস্ত।

সম্পূর্ণ ২ মেরুর ২ বন্ধুর মিলনস্থল এক- মেয়েটার প্রতি ভালবাসা।

দেশের এক ক্রান্তিলগ্নে নির্বিঘ্ন জীবনযাপনে অভ্যস্ত বন্ধুটি হয়ে ওঠে সবচেয়ে সাহসী। এবং ২ জন 
মিলে বহিঃশত্রুর হাত থেকে জীবনবাজি রেখে রক্ষা করে দেশকে। কারণ ছোটবেলা থেকে ওরা বড় হয়েছে একটা মটো নিয়ে-   

No Retreat, No Surrender

দেখতে পারেন...

পার্সোনাল রেটিং- ৭.৫
   


Monday, January 26, 2015

Whiplash (2014)

IMDB Rating: 8.7, Rotten Tomatoes: 95%
Cast: J K Simmons, Miles Teller

“মেরে- পিটিয়ে, ভয় দেখিয়ে পড়াশোনা হয় না” প্রবাদস্বরূপ এই কথাটা তো জানেন। ওটা না হয় সাধারণ পড়াশোনার কথা গেল। কিন্তু হোয়াট অ্যাবাউট মিউজিক?

ভয় দেখিয়ে, গালিগালাজ করে কোন স্টুডেন্টকে কি মিউজিক শেখানো যায়?

আজব লাগছে প্রশ্নটা, না?

আসলে গল্পটাই এরকম। তবে মিউজিক শিক্ষায় পারফেকশনের জন্য এখানে ভয় দেখানো, গালিগালাজকে ব্যবহার করেছেন টিচার।

ছোটবেলায় আমাদের এমন অনেক টিচারই ছিলেন যাদের সন্তুষ্ট করা ছিল খুবই কঠিন কাজ। একদম পারফেক্ট না হলে কোন অবস্থাতেই তাদের সন্তুষ্ট করা যেত না। আর এদিকে তো আমরা শেষ... !!  

জ্যাজ মিউজিক শিখতে এসে এরকমই এক টিচারের পাল্লায় পড়ে ফার্স্ট ইয়ারের অ্যান্ড্রু, পারফেকশনের জন্য যিনি কিনা স্টুডেন্টদের ভেতরে রীতিমত আতঙ্কের সঞ্চার করেন। প্রচণ্ড মানসিক চাপ সহ্য না করতে পেরে একটা সময় বাধ্য হয়েই টিচারের নামে কমপ্লেন করে সে। ফলশ্রুতিতে চাকরি হারান সেই টিচার। তবে দুনিয়া যেহেতু ছোট্ট এবং গোল- একদিন আবার দেখা হয়ে যায় টিচার আর স্টুডেন্টের। আর টিচার বলেন তার এমন আচরণের কারণ-

There are no two words in English language more harmful then “Good Job”

কঠিন পরিশ্রম করতে করতে একজন মানুষ পারফেক্ট হয়ে ওঠে। তার আগেই প্রশংসা করা মানে পারফেকশনের প্রতি তার ইচ্ছেটাকে শেষ করে দেয়া...

টিচারের আমন্ত্রণে আবারো মিউজিক শুরু করে অ্যান্ড্রু।
এবার কিন্তু সে পারফেক্ট...

দেখতে পারেন। ভাল লাগবে আশা করি।

পার্সোনাল রেটিং- ৮.৫


Friday, January 23, 2015

John Wick (2014)

IMDB Rating: 7.4, Rotten Tomatoes: 83%
Cast: Keanu Reeves, Willem Davoe

বেশ ভালই ছিল সে। প্রেমময়ী স্ত্রীকে পাশে নিয়ে একটু একটু করে নিজের জীবনটা গুছিয়ে নিচ্ছিল। হঠাৎ ছন্দের পতন। স্ত্রীর মৃত্যু আর মানুষটার আবারো মানসিকভাবে ভেঙ্গে পড়া...

প্রিয়তমা স্ত্রীর দেয়া উপহার- ছোট্ট একটা কুকুরকে নিয়ে যখন জীবনের আরেকটা চ্যাপ্টার শুরু করছে সে, তখন আবারো ছন্দের পতন... নিজের গাড়ি আর কুকুরটা হারাতে হল এবার।

আর তো ভাল থাকা যায় না। প্রতিশোধ নিতেই হবে। চরম প্রতিশোধ...

নিজের কিংবদন্তীসম ধ্বংসাত্মক ক্ষমতা আরও একবার দেখাতে বাধ্য হল সে।

হতে পারে এটাই সেই “ওয়ান লাস্ট টাইম”...

দেখতে পারেন। মনে হয় নিরাশ হবেন না।

পার্সোনাল রেটিং- ৭.৩  

    

Shah Jahan Regency (2019)

Shah Jahan Regency (2019) কলকাতার বাংলা মুভি। পরিচালনা - সৃজিত মুখারজি অভিনয়ে - স্বস্তিকা, অনির্বাণ, ঋতুপর্ণা, আবীর, পরমব্রত ...